ক্যাপস্টোন A: বাংলা knowledge assistant
পাবলিক সারাংশ
এই ক্যাপস্টোনে অধ্যায় ১১–১৩ ও এই অধ্যায়ের engineering অংশ এক জায়গায়: একটি কাল্পনিক দোকানের বাংলা সহকারী, যে নীতি-নথি থেকে উৎসসহ উত্তর দেয়, ডেলিভারি চার্জ ও অর্ডারের অবস্থা structured tool দিয়ে আনে, না জানলে থামে, আর অন্য দোকানের তথ্য কখনো দেখায় না। শুরুর কোডটি সম্পূর্ণ চলে এবং নিজের evaluation suite-এ নিজেকে মাপে। আপনার কাজ এটিকে বাড়ানো, ভাঙা, মাপা এবং সৎ রিপোর্ট লেখা।
স্থানীয় অনুশীলন মোড: এই অধ্যায়ের কোনো কোড কোনো আসল মডেল API ডাকে না। “মডেল” প্রার্থীরা সিমুলেটেড, দোকান ও গ্রাহক কাল্পনিক, দাম ও চার্জ নমুনা। শুরুর কোডের উত্তর extractive—নথির বাক্যই উত্তর। LLM যোগ করলে প্রতিটি মাপ আবার চালাতে হবে।
বাকি অধ্যায়গুলো বিনা মূল্যে পড়তে লগইন করুন।