মূল বিষয়ে যান
WebGuideBD AI Academy

Attention ও Transformer

প্রসঙ্গ-নির্ভর অর্থ; attention = similarity-ভিত্তিক weighted average; Q, K, V ও shape; √d দিয়ে scaling; stable softmax; causal mask; positional encoding; multi-head; Transformer block (residual, LayerNorm, feed-forward)।

অধ্যায় ৮-এর embedding প্রসঙ্গ-নিরপেক্ষ: “গলার হার” ও “খেলায় হার”-এ “হার”-এর vector একই। Attention প্রতিটি token-কে বাক্যের অন্য token-গুলো দেখে নিজের vector আপডেট করতে দেয়—কোন token কতটা প্রাসঙ্গিক তা dot product ও softmax ঠিক করে। এই অধ্যায়ে ছোট সংখ্যায় হাতে ও কোডে scaled dot-product attention, causal mask (ভবিষ্যৎ token না দেখা), positional encoding (ক্রমের তথ্য), multi-head attention এবং পূর্ণ Transformer block-এর forward pass করব, প্রতিটি ধাপের shape লিখে।

প্রজেক্ট: একটি attention calculator যা Q/K/V shape, score, mask, softmax weight ও আউটপুট দেখায় এবং প্রতিটি বৈশিষ্ট্য (সারির যোগফল ১, mask-এ শূন্য, স্থান-অদলবদল) যাচাই করে।

এই অধ্যায়ের পাঠ

  1. কেন Attention: প্রসঙ্গ-নির্ভর অর্থ · 35 মিনিট
  2. Query, Key, Value ও Scaled Dot-Product · 45 মিনিট
  3. Causal Mask ও Positional Encoding · 40 মিনিট
  4. Multi-Head Attention ও Transformer Block · 50 মিনিট
  5. প্রজেক্ট: Attention Calculator · 60 মিনিট